ভিয়েনা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদান অনুষ্ঠান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৪৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : সুস্থ শরীর, আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সোতোকান কারাতে দো স্কুলের উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, স্কুলের পরিচালক কাজী আলী আহমেদ লিকু, কারাতে প্রশিক্ষক নাসিমা আক্তার জুই।
দিনব্যাপী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩৬ জন শিক্ষার্থীকে বেল্ট প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, এই ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে আরো সুস্থ ও সচেতন হয়ে উঠবে। এছাড়াও নারীরা আত্মরক্ষার কৌশল আয়ত্ত করে নিজেদের প্রতি সহিংসতা প্রতিরোধে সক্ষম হবে।

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদান অনুষ্ঠান

আপডেটের সময় ০৯:৪৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫