ভিয়েনা ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ১০০ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। সে সময় সড়কের দুই ধারে প্রায় ৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। পরে বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান। ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধরা জানান, মধুপুর চৌরাস্তার মোড়ে মিজানুর রহমান মাসুম নামে এক ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন। যা থেকে প্রচণ্ড  কালো ধোঁয়া বের হয়। এ কারণে এলাকার শতাধিক বিঘা জমির ফসলহানি ঘটে। রান্না করা খাবারের মধ্যে কালো ধোঁয়ার ময়লা-আবর্জনা গিয়ে খাবার নষ্ট হয়ে যায়। মানুষ হাঁপানি, অ্যাজমাসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। অসংখ্য মানুষের চোখের সমস্যা হয়েছে। এই সময়ের মধ্যে শিশুসহ অ্যাজমা-হাঁপানিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ঠিকাদারের কাছে অনেকবার বলার পরও তিনি তা কানে নেননি। প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। ফলে উপায় না দেখে এলাকার সহস্রাধিক মানুষ একত্রিত হয়ে সড়কের ওপর পিচের ড্রাম বসিয়ে সড়ক অবরোধ করেন। মহিলারা ঝাঁটা মিছিল করেন।

ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মধুপুর চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন। খবর পাওয়ার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের দাবির মুখে প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। পরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেটের সময় ০২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫