ভিয়েনা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ঝালকাঠিতে মহা সমারহে শুরু হচ্ছে সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী জগৎধাত্রী পূজা 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৭৪ সময় দেখুন

ঝালকা‌ঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় মহা সমারহে সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী জগৎধাত্রী পূজা রবিবার শুরু হয়েছে। রবিবার সকাল থেকে দিনব্যাপী পূজা অর্চণা আয়োজন ছিল। এই উপলক্ষে বিভিন্ন মন্দিরগুলিতে বিভিন্ন ধরণের সাজসজ্জা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় প্রায় ২০টি পূজা মন্ডপে এই দেবীর পূজা অর্চণা হচ্ছে। ঝালকাঠি শহরের ৩টি পূজাই ঝাকঝমকপূর্ণ আয়োজনে হচ্ছে এবং অন্য উপজেলার মধ্যে রাজাপুর,  কাঠালিয়া ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় সার্বজনীনভাবে এই পূজা অর্চণা হচ্ছে। শনিবার রাতে ঝালকাঠি এই পূজার অধিবাসের রাতে ঝালকাঠি কালিবাড়ী মন্দিরে ভারতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভারতীয় শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য চৈতালী মুখার্জী যা সকলকে আনন্দিত দিয়েছে। অন্যদিকে ঝালকাঠির বাগানবাড়ি পূজা উপলক্ষ্যে ৫দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। শনিবার এই কর্মসূচির প্রথমদিন উলোৎধ্বনী ও সংঙ্খ বাজানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নবমী বিহিত পূজা, সোমবার রাতে আরতী প্রতিযোগিতা এবং মঙ্গলবার সমাপনী দিন ভাই-বোন সম্প্রদায়ের পরিবেশনায় পদাবলী কীর্তন অনুষ্ঠিত হবে।

পূজা শুরু হওয়ার পরে রবিবার সন্ধ্যায় প্রতিমা দর্শনে সনাতনী সম্প্রদায়ের সকল বয়সের মানুষ মন্দির পরিদর্শন করবেন এবং তার পরিবার ও বিশ্ব মানুষের শান্তি কামনায় শ্রী শ্রী জগৎধাত্রী মাতার কাছে প্রার্থণা করবো।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে মহা সমারহে শুরু হচ্ছে সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী জগৎধাত্রী পূজা 

আপডেটের সময় ০৬:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪