ভিয়েনা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ঝালকাঠিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১১২ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসন ও ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমী জনগণ।
এই দিনটি উদযাপনের মাধ্যমে সমাজে খেলাধুলার গুরুত্ব, তরুণদের ইতিবাচক অংশগ্রহণ এবং সুস্থ জীবনচর্চার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
পরে ঝালকাঠি জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবান্ধব বিভিন্ন স্তরের জনগণ।
আলোচনা সভায় খেলাধুলার বিকাশ, তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ সৃষ্টিতে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

আপডেটের সময় ০৩:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫