ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের সক্রিয় আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৯৭ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র শিশির, আরিয়ান, হাসিব, ইনান ও মুমিনের বিরুদ্ধে ছাত্রলীগ তকমা লাগিয়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে মামলা বানিজ্যের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঐ সকল ভূক্তভোগী ছাত্রদের পরিবার।
সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও ভূক্তভোগী পরিবারের ব্যানারে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মামলায় ভূক্তভোগী ছাত্রদের পরিবার।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র  নেতা হাসিব, রিফাত, রাফি, প্রত্যয় সামি, শুভ, আকাশ, মুছা, সিফাত ও ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শেখ ফরাস কতৃক দায়েরকৃত মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে। হয়রানি মূলক এই মিথ্যা মামলায় বৈষম্য বিরোধী ছাত্রদের পরিবারের সবাই নাজেহাল অবস্থায় আছেন।
তারা আরও বলেন, ছাত্র আন্দোলনে আমাদের ছেলেরা বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে পুলিশের গুলিতে আহত ছাত্রদের চিকিৎসা করেছেন আর আজ আমাদের ছেলেরাই মিথ্যা মামলার স্বীকার হচ্ছেন এটা কেমন দেশ। আমরা প্রশাসনের কাছে এর জবাব চাই। তিন দিনের মধ্যে মামলা তুলে না নেয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র ও তাদের পরিবার।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের সক্রিয় আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

আপডেটের সময় ১২:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫