ভিয়েনা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

জিএসটি গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১১৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ১৩ মে ২০২৫, বিকেল ৩:৪০ মিনিটে প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইট (gstadmission.ac.bd)-এ লগইন করে ফলাফল জানতে পারবেন।
এবারের ‘এ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১,৪২,৭১৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১,২৫,৫৫৩ জন (৮৭.৯৮%)। উত্তীর্ণ হয়েছেন ৫৭,৪২৫ জন (৪৫.৭৪%) এবং ৬৮,১২৮ জন (৫৪.২৬%) অকৃতকার্য হয়েছেন। অনুপস্থিত ছিলেন ১৭,১৬১ জন (১২.০২%) এবং ৩৯টি ওএমআর উত্তরপত্র বাতিল হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ এবং সর্বনিম্ন -১৫.৭৫।
ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আজ বিকেল ৩টায় এক সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
উল্লেখ্য, ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৫ এপ্রিল, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২ মে এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হয়। সব ইউনিটের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং ফলাফলও প্রকাশিত হয়েছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আজীম আখন্দ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিশাল পরিসরের এ দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিএসটি গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

আপডেটের সময় ১২:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫