ভিয়েনা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার তিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২১ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় পুলিশ  তিনজনকে গ্রেপ্তার করেছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান আজ শনিবার সকাল সাড়ে ১১টায় তার কার্যালয়ে সংবাদ সন্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম ওরফে মুহিদুল মুহিত(২৯), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে মোঃ সবুজ(৩০), ঢাকার সাভার উপজেলার টান গেন্ডা গ্রামের আবুল হোসেনের ছেলে শরীফুজ্জামান শরীফ(২৮)।
তাদের শুক্রবার সাভারের গেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সন্মেলনে জানানো হয়। গ্রেপ্তাকৃত আসামী মোঃ শহিদুল ইসলাম  বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় ১টি ও ঢাকা জেলার সাভার মডেল থানায় ১টি বাস জকাতি মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া নগদ ২৯ হাজার ৩৭০  টাকা, তিনটি লুন্ঠিত মুঠো ফোন সেট ও একটি ছুড়ি উদ্ধার করা হয়েছে। কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ আহসানুজ্জামান জানিয়েছেন। এদের মধ্যে সবুজ ও শরীফুজ্জামান আদালতে জবানবন্দি দিতে সন্মত হয়েছে। অপর আসামি শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার তিন

আপডেটের সময় ১১:১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫