ভিয়েনা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১২০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ফি‌লি‌স্তি‌নের গাজা উপত‌্যকায় ইসরা‌য়েলী বা‌হিনীর চলমান গণহত‌্যা বন্ধ ও স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দা‌বি‌তে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন ক‌রে‌ছে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে শতা‌ধিক শিক্ষার্থীর উপ‌স্থি‌তি‌তে ক‌লে‌জের প্রধান ফট‌কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধ‌নে সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের অর্থনী‌তির প্রভ‌াষক মো. মুসা ব‌লেন, ‘ ইসরা‌য়েল কো‌নো স্বীকৃত রাষ্ট্র নয়; একটা দখলদার গো‌ষ্ঠিমাত্র।  বাংলা‌দেশ সব সময় নির্যা‌তিত, মজলুম জন‌গোষ্ঠীর প‌ক্ষে। আমরা ফি‌লি‌স্তি‌নের মানু‌ষের ন‌্যায‌্য অ‌ধিকা‌র চাই। সারা দু‌নিয়ায় শা‌ন্তি ও মানবতার বু‌লি আও‌ড়ি‌য়ে যারা ফি‌লি‌স্তি‌নে মানবা‌ধিকার লঙ্ঘন ক‌রে‌ছে এবং  গণহত‌্যায় সমর্থন দি‌য়ে‌ছে তাদের প্রতি ধিক্কার জানাই।’

এসময় তি‌নি গাজা উপত‌্যকায় অ‌বিল‌ম্বে গণহত‌্যা বন্ধ, স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দখলদার বা‌হিনীর বিরু‌দ্ধে শা‌স্তিমূলক ব‌্যবস্থা গ্রহ‌ণে যথাযথ পদ‌ক্ষেপ নি‌তে আন্তর্জা‌তিক সংস্থা সমূহ ও বিশ্ব নেতা‌দের প্রতি আহ্বান জানান। 
মানববন্ধ‌নে সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষক না‌জিউর রহমান, ইব্রা‌হিম খ‌লিল, ফয়সাল হো‌সেন, হা‌বিব উল্লাহ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। মানববন্ধ‌নে সঞ্চালনা ক‌রেন সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষার্থী জুবা‌য়ের।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আপডেটের সময় ০২:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫