ভিয়েনা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে সেতু রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

বিতর্কিত গোলে কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৮৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় জয়ের ধারা অব্যাহত রেখেছে স্বাগতিক ব্রাজিল। কোপা আমেরিকায় ব্রাজিল ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।

দক্ষিন আমেরিকান চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্বের টানা তিনটি জয়ের মাধ্যমে পুর্ন ৯ পয়েন্ট সংগ্রহ করেছে কোচ তিতের শিষ্যরা। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে টানা জয়ের সংখ্যা ১১ ম্যাচে উন্নীত করেছে ব্রাজিল।

খেলার শুরুতে ধুকতে থাকা কলম্বিয়াকে বাইসাইকেল শটের গোলে প্রথমে এগিয়ে দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন লুইস দিয়াজ।

ম্যাচের ১০ মিনিটেই গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন পোর্তো উইঙ্গার দিয়াজ। হুয়ান কুয়াদ্রাদোর চমৎকার একটি ক্রসের বল পেনাল্টি বক্সের সামান্য বাইরে থেকে বাইসাইকেল শটে জালে জড়ান এই তারকা। এরপর থেকে রক্ষনাত্মক কৌশল খেলতে শুরু করে কলম্বিয়া। অন্যদিকে একের পর এক আক্রমন করতে থাকে ব্রাজিল। কিন্তু ম্যাচের ৭৮তম মিনিট পর্যন্ত ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয় কলম্বিয়া। ৭৮ মিনিটে দর্শনীয় হেডে ব্রাজিলকে সমতায় ফেরান ফিরমিনো। তার জোড়ালো হেডের বলটি কলম্বিয়ান গোল রক্ষক ডেভিড ওসপিনাকে পারস্ত করে।

তবে এ গোল নিয়ে শুরু হয় বিতর্ক। গোলের আগ মুহুর্তে নেইমারের শটের বলটি গায়ে লেগেছিল কর্তব্যরত আর্জেন্টাইন রেফারি নেস্টর পিটানার। এতে খেলা থামিয়ে দেয় কলম্বিয় ফুটবলাররা। কিন্তু খেলা চালিয়ে যাবার নির্দেশ দেন ওই রেফারি। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলে কলম্বিয় সমর্থকরা। ভাইরাল হয়ে যায় ওই রেফারির নাম। যেখানে তারা কৌতুক করে লিখেছেন, তিনি ছিলেন ‘ব্রাজিলের ১২তম খেলোয়াড়’।
খেলার অতিরিক্ত ১০ মিনিটের ম্যাচে নেইমারের কর্নারের ক্রসের বল কাসেমিরো হেড  ফের কলম্বিয়ার জালে জড়ায়। এতেই ২-১ গোলের ব্যবধানে পরাজয় নিশ্চিত হয় কলম্বিয়ার।

অবশ্য হারের পরও চার পয়েন্টের পুজি নিয়ে এখনো গ্রুপের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কলম্বিয়া। ফলে শেষ আট নিশ্চিত হয়ে গেছে দলটির।

এদিকে, বুধবার ব্রাজিলের গোয়ানিয়ায় অনুষ্ঠিত বি’ গ্রুপের  অন্য ম্যাচে ২-২ গোলে ড্র পেরু ও ইকুয়েডর।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিতর্কিত গোলে কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাজিল

আপডেটের সময় ১০:১৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১