ভিয়েনা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতায় জীবন্ত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ঝিনাইদহে জাতীয় শিক্ষক ফোরামের জেলা সম্মেলন, ৭ দফা দাবি

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ১১১ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি হোম সিরিজের জন্য ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মুশফিক, লিটন ও বিপ্লব। অন্যদিকে বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন।

আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোমসিরিজে খেলা টাইগারদের ১৭ জনই আছেন কিউইদের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে। জিম্বাবুয়ে সিরিজ থেকে পারিবারিক কারণে দেশে ফেরা মুশফিক ও লিটন দাস অজিদের দেয়া জৈব সুরক্ষা বিধিনিষেধের শর্তে আটকে যান। যে কারণে খেলতে পারেননি গত সিরিজে। পিতার মৃত্যুতে স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও খেলা থেকে বিরতি নিয়েছিলেন। এই তিনজনকে নিউজিল্যান্ডের বিপক্ষে দলভুক্ত করেছে নির্বাচকরা।

মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে দলের বাকি সদস্যরা হলেন সাকিব, সৌম্য, মোসাদ্দেক, আফিফ,নাইম শেখ, নুরুল হাসান, শামিম পাটোয়ারি, রুবেল হোসেন, মুস্তাফিজ, তাসকিন, সাইফুদ্দিন, শরিফুল, তাইজুল, শেখ মেহেদী ও নাসুম আহমেদ। শেষ দুই সিরিজে দলে থেকেও কোন ম্যাচ না খেলা টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকে জায়গা হারাতে হয়েছে কিউইদের বিপক্ষে। তবে হতাশাজনক পারফরমেন্সের পরও টিকে গেছেন সৌম্য সরকার।

আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

আপডেটের সময় ০৩:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১