ভিয়েনা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ টাঙ্গাইলে সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালমোহনে পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২ দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ফারুক চেয়ারম্যান হত্যা মামলার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ কালিহাতীতে পানি প্রবাহহীন ডোবার ওপর ১৫ কোটি টাকার সেতু, অপচয়ের আশঙ্কা লালমোহনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

সভাপতি শাহীন-সম্পাদক রাহাত

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শাহীন কুতুব এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফুর রহমান রাহাত নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের অস্থায়ী কার্যালয় তালুকদার ভবনের দ্বিতীয় তলায় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের উপদেষ্টা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি তামিম তালুকদার, সহসম্পাদক ফাহিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আরিফিন, ক্রীড়া সম্পাদক সাফওয়ান হোসাইন তাহনান, সহক্রীড়া সম্পাদক শান্ত, প্রচার সম্পাদক মো. তিহান, সহপ্রচার সম্পাদক মো. রাওহা, দপ্তর সম্পাদক মো. আবু বকর, সহদপ্তর সম্পাদক মো. তাসরিফ এবং কোষাধ্যক্ষ মো. সালমান।

এদিকে, নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমোহনের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্র প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার আয়োজন ও পরিচালনা করে আসছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত

আপডেটের সময় ১০:৪৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬