ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা লিটনের সেঞ্চুরিতে বড় লিড, চা-বিরতিতে আফগানিস্তানের ২ উইকেট নিল বাংলাদেশ চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ইউরো বাংলা টাইমসে সংবাদ প্রকাশের পর সরকারি কর্মকর্তাকে শোকজ বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার, মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল! দুইদিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ! ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর: রশিদুজ্জামান মিল্লাত সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব: অর্থমন্ত্রী পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্ককে হত্যার ষড়যন্ত্র করার সন্দেহে আটক ১

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১১ সময় দেখুন

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

ইবিটাইমস ডেস্ক : ভোলার লালমোহন উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণবিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সড়কগুলোর সঠিক তথ্য সংরক্ষণ, যাচাই-বাছাই এবং উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রমের মাধ্যমে কোন সড়কগুলো উন্নয়ন করা জরুরি, তা চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সহজ হবে।

তারা আরও বলেন, গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে উপজেলার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানুষের যাতায়াত সহজ করা এবং স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। এ জন্য সড়কসংক্রান্ত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি বাস্তব চাহিদার ভিত্তিতে উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক এবং উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম।

কর্মশালায় গ্রামীণ সড়কের তথ্য যাচাই, কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ এবং সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণবিষয়ক কর্মশালা

আপডেটের সময় ০৩:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬