জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটিয়ে যুগোপযোগী শিক্ষায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে প্রতিষ্ঠানের হলরুমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যালোচনা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পাঠদানে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং সৃজনশীল চিন্তার প্রসারে বিভিন্ন বিষয় উঠে আসে।
এ সময় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা/এসএস





















