ভিয়েনা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি’ : ডা. শফিকুর রহমান লালমোহনে সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে ৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি সর্বজনীন পেনশনে একাধিক পরিবর্তন, শরিয়াহভিত্তিক স্কিমের অনুমোদন জাতিসংঘে গিয়ে ট্রাম্পকে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ না করার কথা বলবেন লুলা মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী

লালমোহনে সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

লালমোহনে সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ‘একটি প্রজন্মকে রাসূলের সিরাত শেখানো মানে একটি সুন্দর জাতি গড়ার বীজ বপন করা’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উত্তর বাজার বায়তুল রেদোয়ান জামে মসজিদের আয়োজনে মাসব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি বিদ্যালয়ের ৩০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন শিক্ষার্থী বিজয়ী হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে বায়তুল রেদোয়ান জামে মসজিদ প্রাঙ্গণে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, আব্দুস সামাদ স্যার, মোশারফ হোসেন মতিন, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হাওলাদার, বায়তুল রেদোয়ান জামে মসজিদের খতিব মুফতি শরীফ মাহমুদ এবং মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানসহ আরও অনেকে।

আয়োজকদের সূত্রে জানা যায়, ‘সিরাত প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে গত ১৩ আগস্ট উপজেলার বিভিন্ন হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৯০০টি প্রশ্ন ও উত্তরসংবলিত শিট দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এক মাস সময় দেওয়া হয়।

পরে লালমোহন উপজেলার ৩৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রুপ ‘এ’-তে ছিল পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা এবং গ্রুপ ‘বি’-তে ছিল অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। দুই গ্রুপে মোট ৪৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে।

গত ১১ সেপ্টেম্বর ৯০০টি প্রশ্নের মধ্য থেকে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ জন শিক্ষার্থী বিজয়ী হয়। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেটের সময় ১০:৪৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬