ভিয়েনা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানে তরুণীর মৃত্যুদণ্ড ! ২৯ অক্টোবর এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ! দেবী মহিষাসুরমর্দিনীর রূপে পর্দায় ফিরছেন ইন্দ্রানী দেশে-বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ পতিত সরকারের দোসরদের বিরুদ্ধে: রিজভী শৈলকুপায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ঝালকাঠিতে শিশুদের বই পড়ার আগ্রহ বাড়াতে ‘পড়া-খেলা উৎসব’ ঝালকাঠিতে ইলিশ রক্ষা অভিযানে ২৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ছাড় নয়: প্রতিমন্ত্রী টুকু সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই আলজারি জোসেফ, বিশ্রামে শাই হোপ

ঝালকাঠিতে শিশুদের বই পড়ার আগ্রহ বাড়াতে ‘পড়া-খেলা উৎসব’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১৭ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : শিশুদের বই পড়ার দক্ষতা বৃদ্ধি, পাঠাভ্যাস গড়ে তোলা এবং আনন্দের মাধ্যমে শেখার পরিবেশ তৈরির লক্ষ্যে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘পড়া-খেলা উৎসব–২০২৬’। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে এ উৎসবে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শহরের পৌরসভা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার এবং পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীনা ইয়াসমিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন রুম টু রিডের ব্যবস্থাপক কামাল হোসেন, ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আল মামুন এবং প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সদস্যসচিব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরাও অংশ নেন।

আয়োজকেরা জানান, পড়া ও খেলার সমন্বয়ে শিশুদের পাঠদক্ষতা বাড়ানো, বই পড়ার প্রতি আগ্রহ তৈরি এবং অভিভাবকদের শিশুদের বই পড়তে উৎসাহিত করাই এ উৎসবের মূল উদ্দেশ্য। একই সঙ্গে বিদ্যালয় ও আশপাশের এলাকায় শিশুদের জন্য বই পড়ার উপযোগী পরিবেশ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাঁদের মতে, শিশুদের শৈশব থেকেই বই পড়ার অভ্যাস গড়ে উঠলে ভাষাগত দক্ষতা, কল্পনাশক্তি ও জ্ঞান অর্জনের সক্ষমতা বাড়ে। আনন্দময় ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের বইয়ের প্রতি আগ্রহী করে তোলা সম্ভব। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং বিদ্যালয়ভিত্তিক পাঠ কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিশুদের নিয়মিত বই পড়ার সুযোগ তৈরি এবং বাড়িতে বই পড়ার পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের উৎসাহিত করা হয়।

উল্লেখ্য, রুম টু রিড ২০০০ সালে যাত্রা শুরু করে। সংস্থাটি ২০০৯ সাল থেকে বাংলাদেশে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রাথমিক পর্যায়ের শিশুদের পাঠদক্ষতা বৃদ্ধি ও পাঠাভ্যাস গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ইরানে তরুণীর মৃত্যুদণ্ড !

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে শিশুদের বই পড়ার আগ্রহ বাড়াতে ‘পড়া-খেলা উৎসব’

আপডেটের সময় ০২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬