ভিয়েনা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৫৭ সময় দেখুন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

ইবিটাইমস ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকের বিরুদ্ধে নিজের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেছেন, এ লড়াইয়ে তাঁর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা করছি। আমি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগের কথা জানিয়েছি। তিনি সমর্থন করেছেন। তিনি বলেছেন, যাও এলাকায় কাজ করো।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন যে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চান। মাদকের বিরুদ্ধে লড়াই করতেই তিনি কাজ করছেন, এতে তাঁর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।

ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য বলেন, “জমি দখল করতে যাইনি, চাঁদাও তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছি। আমার এই যুদ্ধ চলবে মাদকের বিরুদ্ধে।”

দেশে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইশরাক হোসেন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে মাদক প্রবেশ করানো হচ্ছে। তাঁর ভাষ্য, পরবর্তী দুই প্রজন্মকে ধ্বংস করার উদ্দেশ্যে মাদক সরবরাহ করা হচ্ছে। এমনকি ড্রোনের মাধ্যমেও দেশে মাদক পাঠানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তাঁদের কাছে ক্ষমাও চান তিনি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন বলে জানা যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

রোববার (১৮ অক্টোবর) দিনভর বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল। এ ঘটনাকে ঘিরে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও তা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে।

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা এবং মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে পদত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

আপডেটের সময় ০১:০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬