ভিয়েনা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অবহিতকরণ সভা যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে সরকার উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ লালমোহনে নিজ ঘর থেকে মাহে আলমের গলিত মরদেহ উদ্ধার লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংয়ের হামলা, ভোলায় রেফার লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক, আদালতে প্রেরণ লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ ঘোষণার দাবিতে মানববন্ধন

লালমোহনে নিজ ঘর থেকে মাহে আলমের গলিত মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে মাহে আলম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার সকালে স্থানীয় লোকজন ঘরের ভেতরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে লালমোহন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের মেঝে থেকে লাশটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাহে আলম দুটি বিয়ে করেছেন। তাঁর প্রথম স্ত্রী লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এবং দ্বিতীয় স্ত্রী খাসের হাট এলাকার তজুমদ্দিনে নিজের বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সম্প্রতি ছোট ছেলের টনসিল অপারেশনের খরচের টাকা আনার জন্য দ্বিতীয় স্ত্রী বাবার বাড়ি গিয়েছিলেন। সে সময় মুঠোফোনেই মাহে আলমের সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

আ.লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন পাটওয়ারী: রাশেদ খাঁন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে নিজ ঘর থেকে মাহে আলমের গলিত মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০২:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬