ভিয়েনা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের মাভাবিপ্রবির শিক্ষক-কর্মচারীরা আজীবন বিনা ফিতে পাবেন পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড ঢেউ, বন আর লাল কাঁকড়ায় পর্যটনের অপার সম্ভাবনা ভোলার দক্ষিণাঞ্চলে গাজায় ইসরাইলি হামলা ও গুলিতে নিহত ৪ ১৮ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে আমনের বাম্পার ফলন, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক নিলুকে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতারা। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে এনামুল হক নিলু এলাকায় সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

স্থানীয়দের ভাষ্য, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটির রাজনীতির সঙ্গে যুক্ত এনামুল হক নিলু। দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এলাকায় তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘ রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের জীবনে তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। এমন একজন জনপ্রতিনিধিকে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি করার চেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দা রাশেদ মিয়া বলেন, ‘নিলু চেয়ারম্যানের গ্রেফতারের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করেছেন। মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। এমন একজন জনপ্রতিনিধিকে এভাবে মামলায় জড়িয়ে গ্রেফতার করায় আমরা হতাশ ও ক্ষুব্ধ। আমাদের ধারণা, একটি মহল পরিকল্পিতভাবে তাকে হয়রানি করছে। আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক এবং তিনি যেন ন্যায়বিচার পান।’

আরেক বাসিন্দা বসির আহমেদ বলেন, ‘বিগত দিনে বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মী স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক নিলুর মাধ্যমে উপকৃত হয়েছেন। কখনো কারও ক্ষতি করেননি তিনি। আজ তাকে জেল খাটতে হচ্ছে, যা ইউনিয়নবাসীর জন্য দুঃখজনক।’

হলিধানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদ সাদিক বকুল বলেন, ‘দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। এলাকার মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। আমরা মনে করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসা উচিত।’

জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সদস্য শাহনেওয়াজ সুমন বলেন, ‘নিলু চেয়ারম্যান দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করেছেন। তিনি দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। গরিব-দুঃখী মানুষের কাছে তিনি আস্থার জায়গা। তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। আমরা চাই, কোনো রাজনৈতিক বিবেচনা নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হোক।’

স্থানীয়দের দাবি, গ্রেফতারের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান নিলুর গ্রেফতারে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ স্থানীয়দের

আপডেটের সময় ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬