ভিয়েনা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে আমনের বাম্পার ফলন, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ফেসবুকে অভিযোগ ঘিরে লালমোহনে আলোচনা, নিরপেক্ষ তদন্ত চান অধ্যক্ষ মাভাবিপ্রবি-বিসিকের সমঝোতা, উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরের বিরুদ্ধে মামলা সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) ও দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ ও সিএনএন পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক সময়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটছে। এর মধ্যেই দেশটির দুটি গুরুত্বপূর্ণ সংস্থায় সাইবার হামলার খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে হামলা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না কিংবা কারা এর পেছনে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এনবিসি নিউজের প্রতিবেদনে সাবেক কৃষি বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, কৃষকদের অর্থ পরিশোধের কাজে ব্যবহৃত একটি ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা সম্পর্কে কর্মীদের অবহিত করেছে ইউএসডিএ।

সাবেক কর্মকর্তাদের আশঙ্কা, হ্যাকাররা ওই অর্থ পরিশোধ ব্যবস্থাকে গোপন প্রবেশপথ হিসেবে ব্যবহার করে আরও স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিতে পারে। তাঁদের একজন জানান, কৃষি বিভাগ বেশ কিছু গুরুত্বপূর্ণ জৈবিক বিষয় নিয়ে কাজ করে। এসব তথ্য কোনো প্রতিপক্ষের হাতে গেলে গবেষণার ফলাফলই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

অন্যদিকে, সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের পর দ্বিতীয়বারের মতো হ্যাকারদের হামলার শিকার হয়েছে এফবিআই। তদন্ত সম্পর্কে অবহিত দুই ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জাতীয় অপরাধ তথ্যকেন্দ্রের (এনসিআইসি) ব্যবস্থায় অনুপ্রবেশের ঘটনা তদন্ত করছে সংস্থাটি।

এনসিআইসিতে যুক্তরাষ্ট্রজুড়ে অপরাধসংক্রান্ত তথ্যের একটি বিশাল ডেটাবেস রয়েছে। কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এ ব্যবস্থার সঙ্গে যুক্ত। গ্রেপ্তারি পরোয়ানা যাচাই এবং ব্যক্তির অপরাধের অতীত তথ্য জানতে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এটি ব্যবহার করে।

এফবিআইয়ের সাবেক এক কর্মকর্তা সিএনএনকে বলেন, দেশজুড়ে পুলিশ কর্মকর্তারা প্রতিদিন পলাতক আসামিদের শনাক্ত করা, গ্রেপ্তারি পরোয়ানা যাচাই এবং জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পেতে এনসিআইসির ওপর নির্ভর করেন। তাঁর আশঙ্কা, হ্যাকাররা এই ব্যবস্থায় থাকা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

এদিকে, গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে বিমান চলাচল, যোগাযোগ ও অনলাইন বাণিজ্য কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে দেশজুড়ে অসংখ্য ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন। এমনকি দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় একটি নেটওয়ার্কও এসব বিপর্যয়ের কবলে পড়ে।

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো যোগসূত্র নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জনমনে উদ্বেগ কমাতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসডিএ ও এফবিআইয়ের ঘটনাগুলো সরাসরি সাইবার হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে, মাইক্রোসফট আউটলুক ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ের ধরন ছিল ভিন্ন।

এর আগে গত সেপ্টেম্বরে শাইনি হান্টার্স নামে একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইট থেকে কর্মীদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

এদিকে, একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনায় সমালোচনা বাড়তে থাকায় চলতি সপ্তাহে হোয়াইট হাউসের সাইবার নিরাপত্তা প্রধান শন কেইনক্রসকে বরখাস্ত করা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই

আপডেটের সময় ০২:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬