ভিয়েনা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে আমনের বাম্পার ফলন, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ফেসবুকে অভিযোগ ঘিরে লালমোহনে আলোচনা, নিরপেক্ষ তদন্ত চান অধ্যক্ষ মাভাবিপ্রবি-বিসিকের সমঝোতা, উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরের বিরুদ্ধে মামলা সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজ ও নূরানী বিভাগে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়। ভর্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে নেন মাদরাসার অধ্যক্ষ, নির্বাহী পরিচালক ও শিক্ষকরা। প্রতিষ্ঠানের এমন আন্তরিক আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরাও।

মাদরাসার অধ্যক্ষ খালিদ হোসাইন বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়া নয়; বরং ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।”

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এম এ হাসান বলেন, “একসময় লালমোহনের শিক্ষা ব্যবস্থায় কিছু শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা এবং এ উদ্দেশ্যে তাদের জিম্মি করে রাখার অভিযোগ ছিল। পাশাপাশি প্রতিযোগিতার অভাবে কয়েকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একচেটিয়া শিক্ষা বাণিজ্যের প্রবণতাও তৈরি হয়েছিল।

“এ পরিস্থিতির পরিবর্তন এবং অভিভাবকদের সামনে বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ তৈরি করতে ২০২৪ সালে আমরা ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করি। এর ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার মানোন্নয়নে নতুন করে তৎপরতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটিই আমাদের অন্যতম সফলতা।

“বর্তমানে লালমোহনবাসী এর সুফল ভোগ করছেন। অভিভাবকেরা তাঁদের সন্তানদের জন্য পছন্দ অনুযায়ী বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আমাদের মূল লক্ষ্য হলো সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা।”

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ স্থানীয় শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবকদের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা

আপডেটের সময় ০২:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬