ভিয়েনা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণ করা জমিতে থাকা ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

বুধবার সকালে উপজেলার বসন্তপুর ও রামজয়পুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অধিগ্রহণ করা জমিতে থাকা ঘরবাড়ি ও দোকানসহ ৩২টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে এসব স্থাপনা ও জমিতে থাকা গাছপালা উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সাতজন ব্যবসায়ী অংশ নেন। এতে ৩২টি স্থাপনা বিক্রি হয় ৪ লাখ ১ হাজার ২০০ টাকায়।

অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুজ চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সওজের উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবীর ও হাসান আল মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সওজ কর্মকর্তারা জানান, মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্প বাস্তবায়নের জন্য এসব জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজ নির্বিঘ্নে এগিয়ে নিতে অধিগ্রহণ করা জমি থেকে স্থাপনা অপসারণের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

আপডেটের সময় ১২:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬