ভিয়েনা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত

শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড় এলাকায় প্রাক্তন স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সুমা (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রাক্তন স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার সেকেন্দার শেখের মেয়ে।

নিহতের ভাই রাতুল হোসেন জানান, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে সুমাইয়ার সঙ্গে এনামুল হক মিরাজের বিয়ে হয়। তাদের সংসারে ফারহান নামে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। চার বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও মিরাজ তাদের এলাকায় প্রায়ই যাতায়াত করতেন।

বুধবার সকালে সুমাইয়া সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে মিরাজের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ ইট দিয়ে সুমাইয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত

আপডেটের সময় ১২:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬