ভিয়েনা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ সময় দেখুন

ঝিনাইদহে শীতার্তদের জন্য ৫০০ কম্বল দিল আশা

শেখ ইমন, ঝিনাইদহ : শীত মৌসুমে ঝিনাইদহের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের পক্ষে কম্বল গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল।

এ সময় আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আলাউদ্দীন, গোলাম মোস্তফাসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে আশা প্রতিবছর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ঝিনাইদহের শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের মাধ্যমে এসব কম্বল প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা

আপডেটের সময় ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬