ভিয়েনা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

চরফ্যাশনে গাছের নিচে চাপা পড়ে গাড়িচালকের মৃত্যু

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছবোঝাই গাড়ির নিচে চাপা পড়ে সবুজ ওরফে জোটন (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মঙ্গল গ্রামের মাদ্রাসা বাজার এলাকার মাতাব্বর বাড়িসংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ ওরফে জোটন উপজেলার উত্তর চর মঙ্গল গ্রামের মৃত আনিচল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গাছবোঝাই গাড়ি নিয়ে ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারান চালক সবুজ। এ সময় গাড়িতে থাকা গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

আপডেটের সময় ০২:০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬