ভিয়েনা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার

জাহিদ  দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় রিজিয়া খাতুন (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজিয়া খাতুন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মানিক মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে মানুষের কাছে সাহায্য চাইতেন রিজিয়া খাতুন। মঙ্গলবার ভোরে তিনি লালমোহন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার

আপডেটের সময় ০১:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬