ভিয়েনা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর স্পিকারের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনায় রোহিঙ্গা ও জুলাই সনদ যুবশক্তিকে কাজে লাগাতে পারলে দেশের সাফল্য নিশ্চিত: রাষ্ট্রপতি মাদক-সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী জাফর মোল্লার টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টার মামলার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার জিপিএ-৫ পেয়েও ঘরে ফেরা হলো না রাকিবুলের, পরিবারে কান্নার মাতম হামলার জবাবে কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল এইচএসসি অকৃতকার্যদের পুনরায় পরীক্ষা : শিক্ষামন্ত্রী ৭৫ বছরেও থামেনি জীবনযুদ্ধ, শাপলা বিক্রি করে চলে বারেকের সংসার ভোলায় এইচএসসিতে পাসের হারে শীর্ষে হা-মীম কলেজ

হামলার জবাবে কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

হামলার জবাবে কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

ইবিটাইমস ডেস্ক : ইরানের ওপর নতুন করে যেকোনো ধরনের হামলা হলে ভৌগোলিক সীমারেখা বিবেচনা না করেই তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদোল্লাহি। তিনি বলেন, ‘যেকোনো ধরনের ও মাত্রার আগ্রাসন মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশের প্রতিরক্ষায় তারা যেকোনো মূল্য দিতে প্রস্তুত।’

শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন আলী আবদোল্লাহি।

তিনি বলেন, প্রতিপক্ষের শত্রুতামূলক পদক্ষেপের ইঙ্গিত নিশ্চিত হলে হামলা চালানোর জন্য তাদের অপেক্ষায় থাকবে না ইরানের সশস্ত্র বাহিনী। কখন এবং কীভাবে জবাব দেওয়া হবে, সেই সিদ্ধান্তও তারা নিজেরাই নেবে।

আলী আবদোল্লাহি আরও বলেন, ‘ইরানের জবাব হবে তাৎক্ষণিক ও কার্যকর। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমারেখা বিবেচনা করা হবে না।’
ঢাকা/এসএস

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা, এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হামলার জবাবে কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

আপডেটের সময় ০৪:৩৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬