ভিয়েনা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১১৯ সময় দেখুন

oplus_1024

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় বিলের পানিতে ডুবে মো. আবু ছায়েদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আবু ছায়েদ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনে বিলের পানিতে পড়ে যায় শিশু আবু ছায়েদ। অনেকক্ষণ পর্যন্ত তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু আবু ছায়েদকে বিলের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৩:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬