ভিয়েনা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

ভাসানী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে মনোনয়ন পেলেন দুই সংসদ সদস্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৭৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে টাঙ্গাইলের দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের মাননীয় সংসদ নেতা।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে ২০ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুই সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
মনোনীতরা হলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মোঃ আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এবিএম শহিদুল ইসলামকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও এর অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রিজেন্ট বোর্ড মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভাসানী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে মনোনয়ন পেলেন দুই সংসদ সদস্য

আপডেটের সময় ০২:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬