ভিয়েনা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৮১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে চারটি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাঙ্গাইলের ঔষধ প্রশাসন স্থানীয় পুলিশ বিভাগের সমন্বয়ে ওই অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের অপরাধে চারটি পৃথক মামলায় চারটি ফার্মেসিকে ‘ঔষধ ও কসমেটিকস আইন’ অনুযায়ী ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, জনস্বার্থে নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা

আপডেটের সময় ০২:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬