ভিয়েনা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

কালিহাতীতে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলমের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৯২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে ও ০২নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতসোমবার কালিহাতীতে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলমের মৃত্যু (১৫ জুন) সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানে মো. নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বৃষ্টির পানিতে নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে কয়েকজন আহত হন। এ সময় যুবদল নেতা শাহ আলম গুরতর আহত হন।
আহত যুবদল নেতা শাহ আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার (১৭ জুন) সকালে তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালিহাতীতে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলমের মৃত্যু

আপডেটের সময় ১২:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬