ভিয়েনা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৭০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিষয়গুলো নিবিড়ভাবে পরিদর্শন করা হয়। এ সময় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্টে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে পৃথক তিনটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিক্রয়-সংরক্ষণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেটের সময় ০৪:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬