ভিয়েনা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মােস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হয়েছে রেড ক্রিসেন্ট দিবস। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সাধারণ সভা ও ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ চত্বরে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে জেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ওবায়দুল হক নাসির, সেক্রেটারি জিয়াউল হক শাহীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না প্রমুখ।
বক্তারা মানবসেবা, দুর্যোগ মোকাবিলা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে রেড ক্রিসেন্টের ভূমিকার কথা তুলে ধরেন। তারা সমাজের অসহায় ও দুর্যোগপীড়িত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আপডেটের সময় ০২:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬