ভিয়েনা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২২৯ সময় দেখুন

Screenshot

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৬ মার্চ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সক্রিয় সদস্য জহির হোসেন (২৫) ও জাকির হোসেন (২৮)-কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), নাহিদ মিয়া (২৪), কালু মিয়া (৪০) ও সোহাগ মিয়া (৩৩)।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে সোহাগ মিয়ার ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭৬০ টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় দায়ের করা মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

আপডেটের সময় ০১:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬