ভিয়েনা ০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

আগামী ২২ ডিসেম্বর জকসু নির্বাচন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৫৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন (জকসু)। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেয়া হয়।

নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান। তিনি বলেন, বুদ্ধিজীবী দিবস, শহিদ দিবস, শীতকালীন ছুটি সব বিবেচনা করে এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, সব বিবেচনায় আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।

তফসিলে বলা হয়, জকসু নির্বাচন সামনে রেখে চূড়ান্ত আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯, ১০ ও ১১ নভেম্বর তিনদিন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ ও ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল আগামী ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর (বুধবার)। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭, ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর (মঙ্গলবার)।

প্রার্থীদের নির্বাচনি প্রচারণার সময় ৯ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত। ভোটগ্রহণের তারিখ শুরু হবে ২২ ডিসেম্বর সকাল ৯টায়, চলবে বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকেল চারটা থেকেশুরু হবে গণনা। ২২ ও ২৩ ডিসেম্বর সোমবার ও মঙ্গলবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা হবে।
ঢাকা/এসএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামী ২২ ডিসেম্বর জকসু নির্বাচন

আপডেটের সময় ১১:৪০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫