ভিয়েনা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল গ্রামীণ কল্যাণের ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৯ অক্টোবর

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২৪২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লায়লা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত লায়লা জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত আব্দুল রব মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের ঘরের চালের ফুটো ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন লায়লা। পরে নিহতের প্রতিবেশী ও স্বজনরা লায়লাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভারতে নতুন দেওয়ানি আইন, উদ্বেগে মুসলিমরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আপডেটের সময় ০৪:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫