ভিয়েনা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

টাঙ্গাইলে ছয় প্রতিষ্ঠানে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মেয়াদোত্তীর্ণ ইনসুলিন ও নকল প্রসাধনী রাখার দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩সেপ্টেম্বর) সকালে কালিহাতি উপজেলা বল্লা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত করেন সেনাবাহিনীর সহযোগিতায় টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে, দি ডেইলি নিডস ৫ হাজার টাকা,মা ফার্মেসী ২০ হাজার টাকা, তামান্না মেডিকেল হল ১২ হাজার টাকা, পাপন মেডিকেল হল ১০ হাজার টাকা, সিয়াম হোটেল ৮ হাজার টাকা ও বিসমিল্লাহ হোটেল ২ হাজার টাকা।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জেলার কালিহাতি উপজেলায় বল্লা বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নকল প্রসাধনী কসমেটিক্স ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি এবং বাসি খাবার বিতরণে ৬টি দোকানে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং নকল প্রসাধনী পণ্য ব্যবহার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কালিহাতি উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নাজমা আক্তার , কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাবের) সাধারণ সম্পাদক আবু জবার উজ্জ্বল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ছয় প্রতিষ্ঠানে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

আপডেটের সময় ১২:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫