ভিয়েনা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ৯৯ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ: ভোলার লালমোহন উপজেলায় যৌথ অভিযানে অন্তত আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। এ সময় চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন পৌরশহরের কয়েকটি দোকানে অবৈধ জাল বিক্রি করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে দুপুরে দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণের কারেন্ট জাল, বেহুন্দি জাল, মশারী জাল, রিং জাল, জিরো জাল, পাই জাল ও পোয়া জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য অন্তত আড়াই কোটি টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ আরো বলেন, অভিযানে জব্দকৃত জাল যথাযথ প্রক্রিয়ায় বিনষ্ট করা হয়েছে। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, উপজেলা মৎস্য দফতরের কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আপডেটের সময় ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫