ভিয়েনা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৪৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার রানিসরাইয়ের ১৬ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দীঘায় জগন্নাথ দেবের দর্শন করতে আসানসোল থেকে একটি গাড়িতে করে যাচ্ছিলেন ৩ জন।

পশ্চিম মেদিনীপুরের রানী সরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে এটি।

সেই সময় উল্টো দিকের লেনে একটি লরি আসছিল। লরিটি খড়্গপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি লরিটির সামনে চলে আসায় সজরে ধাক্কা লাগে। ধাক্কার গতি এতটাই জোরালো ছিল যে, প্রাইভেটকারটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।

ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় বেলদা থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানায়।

গ্যাস কাটার ব্যবহার করে সেই গাড়ি থেকে ড্রাইভারসহ চারজনকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দা প্রীতম মাইতি বলেন, এখানে খড়গপুর দিক থেকে একটি প্রাইভেটকার এক লেনের থেকে অন্য লাইনে চলে যায়। এরপর এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পর ১৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে বেলদা থানার পুলিশ যানজট মুক্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

আপডেটের সময় ১২:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫