মনজুর রহমান, ভোলা : ভোলার মনপুরায় নিজের পোষা গোখরা সাপের কামড়ে শাকিল (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
রোরবার (৬ জুলাই) ভোরে মনপুরা হাসপাতালে চিকিৎসাধীর অবস্থার তার মৃত্য হয়। এর আগে গত শনিকার সন্ধায় তার পালিত সাপটি তাকে ছোবল দেয়।
স্থানীয়রা জানান, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নেরর ১ নং ওয়ার্ড এর বাসিন্দা খোকন মাঝির ছেলে শাকিল গত ৮ মাস ধরে শখের বশে ১টি গোখরা সাপ পালন করে আসছিলেন। শাকিল পেশায় একজন জেলে। ৮ মাস আগে গোখরা সাপটিকে এক বাড়ির সামনের থেকে ধরে শাকিলের বাসায় নিয়ে আসে।
সাপটি প্রায় চার হাত লাম্বা। ৫জুলাই (শনিবার) সাপটি নিয়ে শাকিল তালতলা বেড়ির পাসে খেলা করার সময় সন্ধ্যা ৬ টার দিকে তার বাম পায়ের উরুতে কামড় বসিয়ে দেয় ।
তাৎক্ষিক শাকিল তার নিজের মুখ দিয়ে সাপে কাটা অংশ থেকে চুষে চুষে বিষ নামানোর চেষ্টা করে। এর পর একজন ওজার কাছে গিয়ে বিষ নামানোর চেষ্টা করা হলেও তিনি আরো অসুস্থ্য হয়ে পড়েন।
শাকিলের অবস্থা আশংকা জনক দেখে তার পরিবারের লোকজন রাত ১১ টায় তাকে মনপুরা হাসপাতালে নিয়ে আসে। এরপর তাকে এন্ট্রি ভেনম ডোজ দেওয়া হয়। এন্ট্রি ভেনম দেওয়ার পর শাকিল অনেক বার বোমি করতে থাকে। ভোরে মনপুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
স্থানীয়রা আরও জানান, শাকিল এই সাপটিকে পোশ মানানোর চেস্টা করেছিলেন। তবে পোশ না মানা সাপের কামড়েই তার মৃত্যু হয়। সাপের কামড়ে ছেলের মৃত্যু ঘটনায় কান্না আহাজারিতে ভেঙে পড়েন পরিবারের লোকজন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
























