ভিয়েনা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেরা পেলেন গরুর বাছুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৯৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় বিকল্প কর্মসংস্থানের জন্য নিবন্ধিত জেলেদের বিনামূল্যে গরুর বকনা বাছুর দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব বকনা বাছুর বিতরণ করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৮ম ধাপে ১৬জন জেলেকে গরুর এই বকনা বাছুর দেয়া হয়।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
এ ছাড়াও বকনা বাছুর বিতরণকালে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রইস উদ্দিন, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো: সাইদুর রহমানসহ উপকারভোগী জেলে ও সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেরা পেলেন গরুর বাছুর

আপডেটের সময় ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫