ভিয়েনা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার রজতজয়ন্তী উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১০৩ সময় দেখুন

জাহিদ দুলাল,  ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকালে ইসলামিক মডেল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে রজতজয়ন্তী উপলক্ষে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। লালমোহন ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চেয়ারম্যান সফিকুল হক, ভাইস চেয়ারম্যান সাইফুল্যাহ কামাল, লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আব্দুল হক, সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাঈম, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল মালেক, সদস্য হাকীম জামাল উদ্দিন, সাবেক পরিচালক কাজি শাহে আলম ও রহমত উল্যাহ সেলিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় লালমোহন ইসলামিক মডেল মাদরাসার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থী  ক্যাপ্টেন রায়হান, মুগ্ধা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী জেরিন এবং বুয়েটে অধ্যয়ণরত শিক্ষার্থী নাবিল।

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইসলামিক মডেল মাদরাসার রজতজয়ন্তী উদযাপন

আপডেটের সময় ০২:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫