ভিয়েনা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে বিপুল পরিমাণ বেহুন্দি জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৬০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দেক্ষিণ : ভোলার লালমোহনে উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল আটক করা হয়েছে।
জাটকা ইলিশ রক্ষায় শনিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৫৩টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়।যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পিডি মোল্লা এমদাদুল্যাহ ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেন, অফিস সহায়ক খোকনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০শে জুন পর্যন্ত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চলমান। ওই অভিযানের অংশ হিসেবে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এসব অবৈধ জাল জব্দ করা হয়েছে। আমরা কঠোরভাবে এ অভিযান অব্যাহত রাখবো। 
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিপুল পরিমাণ বেহুন্দি জাল জব্দ

আপডেটের সময় ০৬:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫