ভিয়েনা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৬৬ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিধিনি:  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছে।
নিহতারা হলেন গাজীপুরের কালীগঞ্জের পিকআপ চালক আলামিন, সিরাজগঞ্জের শাহজাদপুর থানার নিকাইল ওরফে উজ্জল এবং সাথে থাকা  নিহত আরো একজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ দুর্ঘটনায় আরো ৫ জন আহত হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায় , মির্জাপুরের গোড়াই মিলগেট এলাকায় লোবেট গাড়ির (বড় ট্রাক) পিছনে পিকআপের থাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত এসে মরদেহগুলো উদ্ধার করেন।
পুলিশ জানায়, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের সাথে থাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহগুলো উদ্ধার করে। এসময় চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান ঘটনার  ব্যাপারে বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত

আপডেটের সময় ০৭:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫