শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন, টাঙ্গাইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু প্রমুখ।
এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
শিরোনাম :
টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ০৫:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- ১০০ সময় দেখুন
Tag :
জনপ্রিয়
Translate »























