ভিয়েনা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

গাজায় গণহত্যার প্রতিবাদে লালমোহনে ছাত্রদলের বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৬৮ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভোলার লালমোহন উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার সকালে উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমবেত হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (প্রস্তাবিত) আলাউদ্দিন ইলিয়াস, সদস্য সচিব (প্রস্তাবিত) জুনায়েদ ইসলাম নয়ন, সরকারি শাহবাজপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের বকসি, সদস্য সচিব নাইম গাজীসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরায়েলের সকল পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। একইসঙ্গে ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলোর পণ্যও বর্জন করা জরুরি।

এসময় লালমোহন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় গণহত্যার প্রতিবাদে লালমোহনে ছাত্রদলের বিক্ষোভ

আপডেটের সময় ১১:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫