ভিয়েনা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ৫৭ সময় দেখুন

নিজস্ব সংবাদদাতাঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনের সঞ্চালনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমানুল্লাহ, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল  লতা রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ রিফাত সিকদার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিনসহ সরকারি কর্মকর্তারা স্ব স্ব বিভাগের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন এবং জেলা প্রশাসক উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে পরামর্শ প্রদান করেন।

ঝালকাঠি পৌরসভার ময়লা নিষ্কাশনের জন্য স্থায়ীভাবে শহরের আশেপাশে জায়গা কেনা জায়গা কেনা যায় কিনা সে বিষয়ে পৌর প্রশাসককে পরামর্শ দেন জেলা প্রশাসক।

এছাড়াও পৌরসভার উন্নয়ন কাজের ক্ষেত্রে পরিকল্পিত শহর করার ক্ষেত্রে করনীয় কিছু বিষয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ঝালকাঠি জেলায় বকেয়া বিদ্যুৎ বিল ১ কোটি ৭৫ লাখ টাকা। সাধারণ জনগণের কাছে বকেয়া তেমন বকেয়া না থাকলেও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিভাগকে বকেয়া বিলের পরিশোধের জন্য উর্ধ্বতন মহলে চাহিদাপত্র দিয়ে বরাদ্দ এনে সরকারের পাওনা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন। এছাড়াও সমন্বয় সভায় মাহে রমযান উপলক্ষ্যে বাজার ব্যবস্থা স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি  জানানো হয়েছে। জেলা প্রশাসক বর্ষা আসার পূর্বেই পৌরসভার খাল খনন কর্মসূচি সমাপ্ত করা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন।

বাধন রায়/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ১২:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫