ভিয়েনা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

রাজাপুরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৪১ সময় দেখুন

বাধন রায়, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাশতলা গ্রামের নুরুল ইসলাম ফকিরের বসতঘরে এ ঘটনা ঘটে। আগুনে একই ঘরে বসবাসরত ৪ পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও মালামাল রক্ষা করতে গিয়ে গৃহকর্ত্রী ফিরোজা বেগমসহ স্থানীয় অন্তত ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাশতলা গ্রামের নুরুল ইসলাম ফকিরের টিনের ঘরের দক্ষিণ পশ্চিম পাশের বাথরুমে সোয়া ৫টার দিকে আগুন জ্বলতে দেখে ঘরের লোকজন ডাক চিৎকার শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ঘরে থাকা মালপত্রসহ পুরো ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ওই ঘরে নুরুল ইসলাম ফকিরের ৩ ছেলে ঢাকার পল্টন থানা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফিরোজ আলম, ফেরদৌস ও সাইফুল আলাদা আলাদা কক্ষে বসবাস করতো ।
ক্ষতিগ্রস্ত ফিরোজ আলম অভিযোগ জানান, স্থানীয় একটি চক্রের সাথে বিরোধ থাকায় তারা কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিলো। গত রাতে বসতঘরে ইটপাটকেল নিক্ষেপও করেছে। ওই দুর্বৃত্তরাই ঘরের লোকজনকে মেরে ফেলের জন্য পরিকল্পিতভাবে ঘরে আগুন দিয়েছে বলেও অভিযোগ করে জড়িতদের বিচার দাবি করেন তিনি।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, আগুনের কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্তরাও আগুন লাগার কারণ জানাতে পারেনি। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
রাজাপুর থানার এসআই শুভ্রত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ জানা যায়নি, আগুন দিতেও কাউকে দেখেনি ক্ষতিগ্রস্তরা। অভিযোগের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজাপুরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

আপডেটের সময় ১০:৩৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫