ভিয়েনা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৪৭ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল , পথ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সাধারণত শিক্ষার্থীরা।  সোমবার  (১০ মার্চ) ‍দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়।

এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করে। এছাড়া তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না। মানুষের শরীরের কোন একটা অঙ্গ প্রতঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে এখানে এসেছি। আছিয়া ধর্ষন কিংবা এর আগে তনু হত্যা নুসরাতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে এসেছে এবং সেই জায়গা থেকে আমরা যখন প্রতিবাদ করেও করতে পারিনি, বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারিনি। আমাদের এই বিক্ষোভ যতো আন্দোলন সব মানতে হবে। ধর্ষকদের হাত গুড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবীতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না। প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

এছাড়া একই দিন জেলার নাজিরপুরে মানববন্ধন করে উপজেলা ছাত্রদল। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামিম হাসান, সদস্য সচীব তারেক আব্দুল্লাহ বাপ্পি, যুগ্ম আহ্বায়ক মো. অহিদুজ্জাআন চঞ্চল প্রমুখ।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময় ০১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫