ভিয়েনা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

নাজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ব্রীজের ছাউনি ভেঙ্গে রড চুরির অভিযোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ৭৮ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে ব্রীজের ছাউনি ভেঙ্গে রড চুরি করে নেয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত বাদী হয়ে গত মঙ্গলবার (০৪ মার্চ) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন সহ ৩ জনের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (০৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের লোহার ব্রীজের ছাউনির ঢালাই ভেঙ্গে তাতে থাকা প্রায় লক্ষাধীক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেয় অভিযুক্তরা। স্থানীয়রা এ সময় ভাঙ্গায় বাধা দিলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকী দিয়ে ব্রীজে থাকা লোহার রড নিয়ে যায়।

এ ব্যাপারে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, গত এক বছর আগে এডিবির আওতায় ওই ব্রীজের ছাউনীটি ঢালাই দেয়া হয়।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান বলেন, এমন ঘটনার দায় দল নিবে না। অভিযোগ সত্য হিসাবে প্রমানিত হলে ওই বিএনপির নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে জেলাকে সুপারিশ করা হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ব্রীজের ছাউনি ভেঙ্গে রড চুরির অভিযোগ

আপডেটের সময় ১২:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫