ভিয়েনা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও স্বাক্ষী সহ গ্রেফতার-৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৬৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুরে  তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও স্বাক্ষী সহ   ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। রবিবার  (০২ মার্চ) আদালতে হাজিরা দিতে এসে  তারা গ্রেফতার হন।

জানা গেছে পিরোজপুরে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেওয়ায় পর এদেরকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর জেলা  পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান,  জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন, পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) ও জেলা আওয়ামী লীগ আইন সম্পাদক শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু । এর মধ্যে খান মো: আলাউদ্দিন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে  গত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর দায়ের কৃত রাষ্ট্রদ্রোহী মামলার বাদী আর শহিদুল ইসলাম পান্না ওই মামলার ৬ নং স্বাক্ষী।

পুলিশ সূত্রে জানা যায়,  গ্রেফতারকৃতরা  রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে রবিবার দুপুরে  পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে   হাজিরা দিতে আসেন। এ সময় হাজিরা দেওয়া শেষ হলে আদালত থেকে বের হবার সময় অন্য আর একটি মামলায় গ্রেফতারি  পরোয়ানাভুক্ত আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান মো. আলাউদ্দিনকে গ্রেফতার  করা হয় এবং অন্য একটি নাশকতার মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাকি চার আসামীকে গ্রেফতার করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, আজকে আদালত প্রাঙ্গণ থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন মামলার নামিয়  আসামি এবং বাকি চারজনকে অন্য একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেফতার  করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও স্বাক্ষী সহ গ্রেফতার-৫

আপডেটের সময় ১২:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫